Posts

Showing posts from August, 2020

দাঁত , , , , , , , , !!!

দাঁত , , , , , , , , !!! মানুষ প্রায়ই বলে " দাঁত থাকতে দাঁতের মর্যাদা নাই ।" তবে বাস্তবতা টা এতটা কঠিন না। মানেটা এখনি বুঝে যাবেন। মানুষ ছোটবেলায় দাঁত এর চিন্তা ভাবনা না করেই যা ইচ্ছা তাই খাঁয়। এর ফলে মাঝে মধ্যে দাতে পোকা হয়। অনেক সময় কিছু দাঁত পড়েও যায়। তবে সেটা কিন্তু তেমন একটা প্রভাব ফেলে না। কারন তখনও নতুন করে দাঁত গজানোর একটা সুযোগ থাকে। এখন আসল কথায় আসি। ছোটবেলায় না বুঝে দাঁত হারানোর পর একটা সুযোগ পাওয়া গেলেও বড় হলে কিন্তু সেই সুযোগ পাওয়া যায় না।তখন দাঁত এর সাথে সে যেমন ব্যবহার করবে দাঁতও ঠিক তেমনি হয়ে থাকবে। আর একেবারে পড়ে গেলে তো গেলোই। আর গজানোর সুযোগ নাই। মানুষের জীবনে এমনি অনেক কিছুই ঘটে যেটা তারা প্রথমে না বুঝে করে। আর সেই না বুঝে করা ভুল গুলোর পরও প্রায় সবাই ই একটা সুযোগ পায়। কিন্তু সেই মানুষটাই যদি তখনও সেই ভুল গুলো না শুধরাতে পারে তাহলে আর সুযোগ পাওয়া যাবে না। লালন বলেছেন , " সময় গেলে সাধন হবে না "। আর আমি বলছি , " ঠিক সময়ে দাঁতের মুল্য না বুঝলে আর উপায় থাকবে না " -মোঃ নাজমুল হাসান ফাহিম #lifelonglearning Like Comment Share